Thursday, September 7, 2017

ভার্সিটি লাইফের ডাইরি থেকে কিছু কথা
ভার্সিটি লাইফ এ মানুষ দুমুখো মানুষ দের প্রভাব ভালোভাবে টের পায়। স্বার্থপরতা জেলাসীর শিকার হয়। ফলাফল frustration depression.
কি রহস্য মানুষের। যে আপনাকে আপনার ভেবেছিল তাকেই আপনি দূরে ঠেলে দেন।অথচ সেই আপনি যার খোঁজ করেন সেও আপনাকে দূরে সরায়।
copy post:
একবার এক ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম "এত ভালো ভার্সিটিতে পড়ো! বাবা মা খুশি! এর পর ও এত ডিপ্রেশনে কেমনে থাকো! "!!
Then He Replied "আর একটা বছর! তখন তোমাকে আমি বলবো " welcome to university Life"!
.
ফ্রাস্ট্রেশন -ডিপ্রেশন ওয়ার্ড দুইটা আমার ডিকশনারিতে ছিলোনা বললেই চলে!
.
শুধু প্রেমে ছ্যাকা খাইলেই ডিপ্রেশন আসেনা। সেপারেশন আসলেই ফ্রাস্টেশন আসেনা!
.
ফ্রাস্ট্রেশন তখন আসে যখন তুমি তোমার আশেপাশের টুফেসড মানুষ দের চিনবা!যে তোমাকে সবচেয়ে ভালো বন্ধু বানাবে, মুখে বলা বোন বানাবে, তোমাকে ফিল করাবে তোমাকে পেয়ে সে বা তারা ধন্য! তারপর তোমার সবকিছু জেনে তোমাকে ব্যাকবাইট করবে! তোমার প্রতি জেলাসি নিয়ে তোমার সবকিছু কেড়ে নিবে! তখন তোমার মনে হবে একটু বন্ধুত্ব ছাড়া তো কিছু চাইনি! এতকিছু পেলাম কেন তাহ্লে! তখন তোমার ফ্রাস্ট্রেশন আসবে।
.
যখন তোমার আশেপাশের মানুষের কাছে স্বার্থপরতা আর জেলাসি ছাড়া আর কিছুই দেখবানা তখন তোমার ফিল হবে ব্যাপারটা এমন হলো কেনো! ব্যাপারটা সুন্দর হলেও তো পারতো।তখন তুমি ডিপ্রেশনে ভুগবা।
.
ছোটবেলা থেকে স্কুল কলেজ লাইফে এই জিনিস্টাই আমরা সবচেয়ে কম পাই। স্বার্থপরতা জিনিস টা। ফ্রেন্ডশিপ গুলো অনেক নিষ্পাপ হয়! স্বার্থহীন হয়!
কিন্তু আমার ভাগ্য এতোটাই মারা খাওয়া যে এই স্কুল লাইফ টাও ৫-৬ টা স্কুলে ভাগ হয়ে যাওয়ায় খন্ডবিখন্ড মেমোরিজ নিয়ে আছি।
.
আমি মানুষ চিনি খুব দেরীতে! কিন্তু এখন চিনি! প্রতিনিয়ত কাউকে না কাউকে চিনতেছি। বড় হচ্ছি ধীরে ধীরে!
.
আমি যখন ছোট ছিলাম ভাবতাম বড় হবো কবে! বড় হওয়ার তীব্র ইচ্ছায় ছোটবেলা টা পার করেছি। এখন নিজের উপর রাগ হয়! কেনো বড় হতে চেয়েছিলাম!
.
আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞাসা করেছিল আমার ক্লোজ ফ্রেন্ড কয়জন! অদ্ভুতভাবে বিনা দ্বিধায় উত্তর দিয়েছিলাম "একজন ও নাহহ"!
.
আসলেই একসাথে চিল করলে বন্ধু হওয়া যায়না! সেল্ফি তুলে চেকইন দিলেই ক্লোজ হওয়া যায়না। অনেক অনেক ট্যুর আর হ্যাংগাউট এরেঞ্জ করলেই বেস্টবাডিজ হওয়া যায়না!
.
তুমি যখন একজনের ঘাড়ে নিজের চোখের পানি ফেলে কমফোর্ট খুজতে যাবা আর পরক্ষণেই বুঝবা তার কাছে তোমার চোখের পানির বিন্দুমাত্র দাম নাই।সবকিছুই "শো অফ" তখন মনে হবে "বন্ধুবান্ধবী" শব্দগুলা শুধুই হাইলেভেলের একটা ব্যাডবাজ।ভার্সিটির ক্ষেত্রে এটা একটু বেশিই হাইলেভেলের।
.
তারপরও একটা কথা আছেনা? দেয়ার উইল বি এ হোপ অলওয়েজ?
.
সেই হোপ টা হলো ফ্যামিলি আর দূর্ভাগ্যক্রমে পাওয়া হাতে গোণা দু একজন কাছের মানুষ!💜



লিখা: Moosarrat Haque Labiba

Tuesday, September 5, 2017

রোহিঙ্গা পরিস্থিতি থেকে সমাধান পাওার ব্যাপারে কিছু কথা
রোহিঙ্গা ইস্যু তে ফেসবুক গরম।
আমি রাজনীতি বুঝিনা। রোহিঙ্গাদের নিয়ে কি করা উচিত এইটা আমি জানিনা।
তবে এইটা জানি লক্ষ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার মত অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক কোন সক্ষমতা আমাদের মতো ক্ষুদ্র রাস্ট্রের নেই।
তবে ফেসবুক গরমকারীদের কাছে কিছু প্রশ্ন রাখছিঃ
১। এই লক্ষ লক্ষ রোহিঙ্গাদের খাবার এবং জীবনধারনের টাকা কে দিবে?
২। এই রোহিঙ্গারা যদি কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় সংখ্যাগরিষ্ঠ হয়ে ওইখানে স্বাধীনতা আন্দোলন চালায় তখন কি হবে?
৩। বহু বছর ধরেই অনেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে; একজনকেও আমারা ফেরত পাঠাতে পারি নাই; ভবিষ্যতে পারব তার নিশ্চয়তা কি?
৪। এই রোহিঙ্গাদের ভিতরে যে বার্মা তার জঙ্গি সন্ত্রাসীদের এবং গুপ্তচর বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেনা তার নিশ্চয়তা কি?
৫। সারা পৃথিবীর পরাশক্তিরা একসাথে এই গণহত্যা কে সমর্থন দিয়ে যাচ্ছে। তারা এবং লম্বা লম্বা কথা বলা কিছু মুসলিম রাষ্ট্র কেন বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের তাদের দেশে পাঠিয়ে দিতে বলছেনা?
৬। শুনলাম তুরস্ক খুবই উদ্বিগ্ন; ফেসবুক গরমকারীরা তুরস্কের প্রেসিডেন্টকে আউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে; ওই আউলিয়া জাহাজ পাঠিয়ে সব রোহিঙ্গাদের তার দেশে নিয়ে যাচ্ছেনা কেন?
আর ফেসবুক গরমকারীদের বলছি, এতো মানবতার কথা ফেসবুকে না লিখে ঢাকার রাস্তার ১ জন; মাত্র ১ জন পথশিশু কে নিজের বাসায় নিয়ে আশ্রয় দেন। তারপর ফেসবুকে ছবি দিয়ে সবাইকে এই কাজে উৎসাহিত করেন। ওইটা না করা পর্যন্ত সরকারকে উপদেশ দেয়া বন্ধ করেন। সরকারকে নিজের মতো করে কাজ করতে দেন।
বাংলাদেশের সামনে ঘোর বিপদ দেখতে পাচ্ছি। আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন।
রোহিংগা ইস্যু বা বন্যা ইস্যুতে আমি বিপদ দেখিনা।ওটা সামাল দেবার পরিস্থিতি সামরিক,অর্থনৈতিক বা কূটনৈতিক সব দিক থেকে বাংলাদেশের আছে।আমি ভীত ফেসবুকের এত এত বিশেষজ্ঞ দেখে-যারা শুধু উপদেশ দেয়!!! এত এত জ্ঞানের ভারে না দেশ ডুবে যায়!!!

প্রেমের গল্পঃ রসের হাড়ির সাথে প্রেম
রসের হাড়ি বাঁধা খেজুর গাছের পাতা উড়ছিল শা শা করে। অভুক্ত হাঁটু পানির দীঘিতে যখন তোমার ছায়া এসে পড়েছিল, জলে ঝাপ দিয়ে ছায়ার মানুষটাকে এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ সময়ের জন্য হলেও চুমো খেতে ইচ্ছে করেছিল।
তুমি একটা জামদানী শাড়ি পরে আকাশের তারার দিকে তাকিয়ে ছিলে। সে কী চাহনি তোমার ! সে কী চাহনি !! দিঘীর জল হাঁটুর নিচ থেকে নেমে পায়ের গিরায় চলে এলো। রসের হাড়ি বাঁধা খেজুর গাছের পাতা পাশের গ্রামের লাড়কি'র চুলোয় দাউদাউ করে জ্বলে আবার নিভেও গেলো। তুমিও চলে গেলে ; শুধু সেদিনের সেই চাহনিটাই থেকে গেলো স্মৃতির পাতায়।
সেদিন মাঘ মাসের সন্ধ্যায় তুমি একটা জামদানী শাড়ি পরে আকাশের তারার দিকে তাকিয়ে ছিলে। আমি কিন্তু এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ সময়ের জন্য হলেও তোমাকে পেয়েছিলাম।
আকাশ ভর্তি তারার মাঝে একটু বেখেয়াল হলে যেভাবে আমরা নিজের তারাটাকে অন্য তারার সাথে মিশিয়ে ফেলি, সেভাবে তোমাকেও হারিয়ে ফেলেছিলাম সামান্য একটু চোখের আড়ালে!
মানুষ শুন্য আকাশের দিকে কখনোই আকাশের দিকে তাকাতে পারে না। যেরকম একটা সাদা কাগজ চোখের সামনে রাখা হলে কাগজের কোথাও ঠিকভাবে তাকানো যায় না, একটা কলম কিংবা পেনসিল দিয়ে ছোট একটা বৃত্ত টেনে কাগজটা চোখের সামনে রাখলেই চোখ সেই বৃত্তে গিয়ে ধরা দেয়। আকাশের তারা হল আকাশ দেখার সেই বৃত্ত !
তোমার সেই জামদানী শাড়িটার রঙ উঠে নষ্ট হয়ে গেছে। শুনেছি নাতি নাতনী ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে - চোখের জ্যোতি কমে গেছে বলে।
শুধু আমার কাছে অবিকল আগের মত রয়ে গেছে তীক্ষ্ণফোঁটার মত সেদিনের সেই চাহনি ! সে কী চাহনি তোমার ! অবিকল আগের মত; একটুও বদলালো না !
রসের হাড়ি বাঁধা খেজুর গাছের পাতা পাশের গ্রামের লাড়কি'র চুলোয় দাউদাউ করে জ্বলে আবার নিভেও গেলো। তুমিও চলে গেলে ; শুধু সেদিনের সেই চাহনিটাই থেকে গেলো স্মৃতির পাতায়।


writer: Zunayed Evan

Monday, September 4, 2017

নতুন চুল গজাবে এইবার, সাথে নিয়ে নিন নিশ্চিত মুখ ভর্তি দাড়ি
দাড়ি উঠানোর জন্য মূল উপাদান হিসেবে Minoxidil 5% Use করতে হয়। এছাড়াও ভাল Result এর জন্য Suppliment হিসেবে সাথে Derma Roller, Natrol Biotin Use করলে ভাল হয়। যাদের Beard Area তে Gap রয়েছে তারা Gap ফিলাপ করার জন্য অবশ্যই Derma Roller Use করবেন। মুখ ধোয়ার জন্য Facewash Use করবেন।
Minox দেয়ার পর মুখ অনেক রুক্ষ এবং টান্টান হয়ে যাবে। এই জন্য Moisturiser Use করতে হবে। Moisturiser হিসেবে ৩টি জিনিস Use করতে পারেন।
Jamaican Black Castor Oil(JBCO)/ Jojoba Oil/ Nivea Soft Cream. সবচেয়ে ভাল হয় Jamaican Black Caator Oil অথবা Jojoba Oil Use করতে পারলে। এগুলা Beard এর জন্য ভাল।
নিচে বিস্তারিত আলোচনা করা হল:
১) মিনক্সিডিল কি ?
এইটা একটা মেডিসিন।
মিনক্সিডিল আসলে চুলে ব্যবহার করা হয় । মূলত প্রথমে এটি উচ্চ রক্তচাপের ঔষধ হিসেবে ব্যবহৃত হলেও পাশ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা গেছে হেয়ার গ্রোথের কাজ করে । আর এটিকে আমরা দাড়ির জন্য ইউজ করি । এখন পর্যন্ত মিনক্সিডিল ব্যবহার করে অনেক মানুষ দাড়ি গজিয়েছেন।
২) মিনক্সের_সাইড_ইফেক্ট_আছে ?
হ্যা প্রতিটা ঔষধেরই কিছু সাইড ইফেক্ট থাকে । তবে মিনক্সের সাইড ইফেক্ট যে সবার হবে ব্যাপারটা তা না । সাধারনত যেসব সাইড ইফেক্ট হয় তার মধ্যে ড্রাই স্কিন, ব্রন,বডি হেয়ার বাড়া,মাথার চুল পড়া, মাথা ব্যথা, চুলকানি, বা সাময়িক হার্ট রেট বেড়ে যাওয়া গুলোই প্রধান । যদিও বেশিরভাগ সাইড ইফেক্ট ই সর্বোচ্চ ৩ থেকে ৪ সপ্তাহ হতে পারে । তবে যদি এর মধ্যে ঠিক না হয়ে যায় তাহলে আপাতত ব্যবহার বন্ধ রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।
৩) কত বছর বয়সে মিনক্স ব্যাবহার করতে পারবো ?
এটার কোন নির্দিষ্ট বয়সসীমা নেই তবে বয়স যদি ২০+ না হয় তাহলে ব্যবহার করা উচিৎ না । সবার বয়সঃস্বন্ধিকাল একই সময়ে হয় না।এর কারনে কারো অনেক দেরিতে দাড়ি গজায় আবার কারো অনেক আগেই দাড়ি গজায় । তাই মিনক্স ব্যবহার করার জন্য কমপক্ষে ২০ বছর পর্যন্ত অপেক্ষা করুন ।
৪) মিনক্স কই পাবো ?
আমাদের দেশের মূলত Splendora, Trugain, Xenogrow এসব ব্র্যান্ড মিনক্স পাওয়া যায় । আপনার আশে পাশে যেকোন বড় ধরনের ফার্মেসিতেই পাবেন মিনক্স । তবে ইন্টারন্যাশনালে সর্বাধিক প্রচলিত ভাল ব্র্যান্ড হল Kirkland & Rogaine. তুলনামূলকভাবে দামে বেশি আর কাজ ও ফাষ্ট করে ।আর এগুলো পেতে হলে আপনাকে বাইরে থেকে আনাতে হবে । আবার বাংলাদেশেও কিছু অনলাইন মার্কেটে Kirkland পাওয়া যায়।
৫) কিভাবে ব্যবহার করব ?
সাধারনত মিনক্সিডিলের প্যাকেটেই ব্যবহারের নিয়ম দেয়া আছে ।প্রথমে মুখ ধুয়ে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন পানি শুকানোর জন্য।
তারপর ড্রপার দিয়ে 1ml মিনক্স নিবেন আর যেই যায়গায় দাড়ি চাচ্ছেন সেই জায়গায় লাগাবেন।ড্রপারের গায়ে 1ml এর দাগ আছে,ওই দাগ পর্যন্ত মিনক্স নিবেন।
আপনার মিনক্স এ যদি ড্রপার না থাকে,তাইলে স্প্রে থাকবে সাথে,স্প্রে করবেন ৮-৯ বার দাড়ির জায়গায় আর হাতের দুই আংগুল দিয়ে ভালভাবে সবজায়গায় লাগাবেন।
অথবা স্প্রে তে হালকা চাপ দিলে এক ফোটা মিনক্স বের হবে অই ফোটা টা দুই আংগুলের মাথায় নিয়ে দাড়ির জায়গায় লাগাবেন,এইভাবে ৮-৯টা ফোটা ইউজ করবেন।
লাগানো শেষ হলে ২-৩মিনিট দাড়ির জায়গা টা বৃত্তাকারে ম্যাসাজ করবেন আংগুল দিয়ে।এরপর ৪ঘন্টা পরে মুখ ধুয়ে ফেলবেন এবং একটি ভাল Moisturizer (JBCO/Jojoba Oil/Nivea Soft) দিবেন মুখে যাতে মুখের ড্রাই ভাব টা কাটে।তবে ৪ঘন্টার বেশি রাখলেও সমস্যা নাই।
এইরকম করে এক দিনে ১২ ঘণ্টা পর পর ২ বার ব্যবহার করবেন । রাতে ঘুমানোর কমপক্ষে ১ ঘণ্টা আগে মিনক্স ব্যবহার করে তারপর বিছানায় যাবেন।
সবচেয়ে ভাল হয় রাত এ ঘুমানোর এক ঘন্টা আগে একবার আর সকালে ঘুম থেকে উঠে একবার ব্যবহার করলে।
৬) কতদিন পর্যন্ত মিনক্সিডিল ব্যবহার করতে হয় ?
সবচেয়ে ভালো হয় এক থেকে দুই বছর ব্যবহারের পরিকল্পনা করলে,তবে কমপক্ষে ৬ মাস। এটা কাভারেজ আর স্যাটিসফেকশানের ওপর নির্ভর করবে। তবে এর নিচে ব্যাবহার করা ছেড়ে দিলে নতুন গজানো দাড়ি হারাবার সমুহ সম্ভাবনা থেকে যায়।
৭) কতদিন_লাগবে_ফলাফল_পাইতে ?
সাধারণত মিনক্স ইউজ শুরু করার ১-২ মাস পরে ফলাফল চোখে পড়ে,মুখ পাতলা কালারের দাড়ি তে ভরতে শুরু করে আর এই দাড়ি গুলা ঘন কালো হওয়া শুরু করে ৬মাস এর পর থেকে।
অনেকেই অনেক তাড়াতাড়ি ফল পেয়ে যায়,আবার অনেকেরই একটু বেশি দেরি হয় ফল পাইতে। এটা মূলত Hormon Level এর উপর Depend করে। হতাশ না হয়ে ইউজ করতে থাকেন, ১ বছর টানা ইউজ করলে যেকারো দাড়ি উঠবেই।
৮) কোনটা কিনব ?
সব মেডিসিন এর একটা নাম থাকে ডাক্তার দের জন্য (Generic name) আর একটা নাম থাকে সাধারন মানুষদের জন্য (Trade name)।
Kirkland, Rogaine, Splendora,Trugain, Xenogrow এইগুলা সবগুলাকেই ডাক্তাররা মিনক্সিডিল নাম এ চিনে,বিক্রি করার সময় একেক কোম্পানী একেক নাম এ বাজার এ ছাড়ে।
বিদেশী ব্র্যান্ড এর মধ্যে সবচেয়ে ভাল এবুং পপুলার হচ্ছে Kirkland & Rogaine.
আর দেশী ব্র্যান্ড এর মধ্যে Splendora মোটামুটি ভাল, Side Effect কম but একটু slowly কাজ করে।
আমার নিজের পছন্দ হল Kirkland. এটি তুলনা মূলক ভাল কাজ করে এবং Side Effect ও অন্য গুলোর থেকে কম। সবচেয়ে ভাল হুয় Kirkland or Rogaine Use করলে।
৯) ফার্মেসী তে গিয়ে কি বলব ?
বলবেন একটা Splendora 5% দিতে।
দাম রাখবে প্রায় ৬০০ টাকার মতো।
১০) এক বোতল মিনক্স এ কয়দিন যাবে ?
এক বোতল প্রতিদিন দুইবার ইউজ করলে ১মাস যাবে।
১১) দিনে একবার ইউজ করলে কি ফল পাব ?
পাবেন,কিন্তু সময় বেশি লাগবে।
১২) মিনক্স মুখে লাগিয়ে কি বাইরে বের হওয়া যাবে ?
বাইরে রোদ থাকলে মিনক্স মুখে লাগানোর পর অন্তত এক ঘন্টা রোদ থেকে দূরে থাকতে হবে।
আর রোদ না থাকলে লাগানোর পর পর ই বের হতে পারবেন।
১৩) মিনক্স মুখে গেলে সমস্যা আছে ?
একটু আধটু ঠোট থেকে মুখে গেলে কোন সমস্যা নাই।
১৪) দিনে ৩ বার ইউজ করা যাবে ?
না,দিনে ৩বার ইউজ করলেই তারাতাড়ি দাড়ি উঠবেনা,উলটা স্কিন কন্ডিশন খারাপ হয়ে যাবে,ফলে দাড়ি উঠতে প্রব্লেম হবে।
১৫) মিনক্স কি প্রতিদিন দিতে হবে ?
ডেইলি ইউজ করা ভাল,তবে মাঝেমধ্যে ১-২দিন কোন কারনে না দিতে পারলেও ভয় পাবার কিছু নাই,গ্রোথ একটু কমবে এইটুকই, তবে ৩/৪ দিন এর বেশিদিন মিনক্স ইউজ করা বন্ধ করে রাখবেন না।
১৬) মিনক্স আর কোথায় ইউজ করা যাবে ?
অনেকে আইব্রু তে ইউজ করে,এতে আইব্রু ঘন হয়।
আর মাথার চুলে ইউজ করা হয় এইটা সবাই জানেন।
আর অন্য কোথাও ইউজ করবেন না ভুলেও।
১৭) মিনক্স এর Brand change করা যাবে ?
হুম,করা যাবে,কোন প্রব্লেম হবেনা।
১৮) ড্রাই স্কিন
মিনক্স ব্যবহার এর পর স্কিন ড্রাই হবে (রুক্ষ হবে)। তাই মিনক্স ব্যবহার এর ৪ ঘন্টা পর মুখ ধুয়ে মুখে Moisturiser ইউজ করবেন।
Moisturiser এর মধ্যে Jamaican Black Castior Oil/ Jojoba Oil ২টার একটা Use করবেন, ২টার একটা না কিনতে পারলে Nivea Soft Cream Use করবেন।
ভুলেও মুখে নারিকেল তেল,সরিষার তেল ইউজ করবেন না।
আবার বলছি, JBCO/Jojoba Oil/ Nivea Soft Cream Use করবেন।
১৯) যাদের দাড়ি আছে
যাদের দাড়ি আছে অনেক,শুধু কয়েকটা ফাকা জায়গা ফিলাপ করার জন্য মিনক্স ইউজ করতে চাচ্ছেন,তারা শুধু যেই জায়গায় দাড়ি তুলতে চান,সেই জায়গায় Use করবেন এএবং সাথে Derma Roller অবশ্যই Use করবেন। পুরো দাড়িতে Minoxidil ইউজ করার দরকার নাই।
২০) কিছু কথা
সবচেয়ে বড় যে বিষয়গুলো হচ্ছে মিনক্স জার্নিতে-
১।ধৈর্য
২। রুটিন মাফিক চলা
পরিমিত পরিমাণ ঘুমাবেন,হালকা ব্যায়াম করবেন,দুশ্চিন্তামুক্ত থাকবেন,প্রচুর পানি খাবেন,পুষ্টিকর খাবার খাবেন।এই অভ্যাস গুলো ফলো না করলে দাড়ি গজাতে সময় বেশি নিবে।
৩।এইটা কোন জাদুকরী ওষুধ না যে আজকে লাগাইলেন আর ২মাস পরে মুখ ভর্তি ঘন কালো দাড়ি তে ভরে যাবে,যাদের মিনক্স ছাড়া দাড়ি উঠসে তাদের ও ১-২বছর লাগসে দাড়ি ঘন কালো হইতে,তাই সবুর করেন আর মিনক্স ইউজ করতে থাকেন, Minimum ১ বছর পর্যন্ত ইউজ করেন রেগুলার,তারপরেই দেখবেন আপনার মুখ ভর্তি দাড়ি।
এসব বিষয় মেইন্টেইন করলেই আশা করি আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন।


কবিতাঃ ময়দা সুন্দরি
আটা ময়দা মাইখা তুমি
হতে চাও সুন্দরী,
মার্কেটে যাও আবার
টাইট ফিটিং ড্রেস পরি।
.
উড়না কে টাই বানাও
বুক টা রাখো খোলা,
তোমায় দেখে শিষ মারে
পাড়ার বাজে পোলাই,
.
উল্টাপাল্টা চলছো তুমি
হয়ে বেখবর,
হঠাৎ একদিন তোমায় নিয়ে
পত্রিকায় আসবে খবর।
.
হয়তো তুমি ধর্ষিতা হও
না হয় নির্যাতিতা ,
কোটকাছারি ঘুরে বেড়ায়
তোমার বৃদ্ধা পিতায়।
.
সমাজ তোমার ধিক্কার দিয়ে
ভাবে কলঙ্কিনী,
অবশেষে সম্বল হয় তোর
দুই নয়নের পানি।
.
তাই বলি বোন
কান খুলে শুন,
হতে চাসনে আর নায়িকা,
অনেক দামী মানুষ তুমি
দামী মানুষ দাম নিয়ে চল
পর্দার ভিতর থাইকা।
.
মান ইজ্জৎ তুই সবি পাবি
স্বামীর কদম তলে,
নিজেকের আর বিলিয়ে দিসনে
স্বাধীনতার ছলে...
.
আল্লাহর বিধান মেনে যদি
চলো তুমি বোন,
তুমিই হবে তোমার বাবার
গৌরবের কারণ।
সমাজ তোমায় দেবে সম্মান
পর্দাবতী হলে,
সন্তান তোমার হবে মানুষ
তুমি আদর্শ মা বলে...


রোহিঙ্গা ইস্যু এবং বাস্তবতার এক খণ্ড চিত্র
পেছনে হয়ত আপনজনদের চিরতরে নির্মম বিদায় দিয়ে এসেছেন৷ সামনে অনিশ্চিত গন্তব্যের পথে এগিয়ে চলেছেন৷ কত বেলা চলে গেলো পেটে কিছুই পড়ে নি হয়ত৷ শরীর কাঁপছে৷ পা সামনে এগুচ্ছে না৷ শরীরে লাগানো কাদামাটি বলছে ক'বার যে আছড়ে পড়েছেন, তার হিসাব নেই৷
কাঁধের সন্তানের কর্দমাক্ত পা বলছে অবুঝ শিশুটিও বেহিসাব গড়াগড়ি খেয়েছে৷ পড়ে কেঁদেছেও৷ মার কাছে সান্ত্বনা দেবার ভাষা ছিলো না৷ কোলের ঘুমন্ত শিশুর চেহারা বলছে পেটের ক্ষুধায় কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে৷
এদের পক্ষে কথা বলতে হবে আমাকে৷ এরা আমাদের মেহমান৷ এদের স্বাগত জানাতে হবে৷ সাধ্যমত পাশে দাঁড়াতে হবে৷ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷



#help rohinga
#simanto khule dao

Writer: আরিফুর রহমান
একটি সামাজিক প্রশ্ন আপনার কাছে
৬০+ বৃদ্ধ হুইল চেয়ারে, পিছনে বৃদ্ধা স্ত্রী হুইল চেয়ার ঠেলে যখন সাহায্যের জন্য আমার কাছে আসে তখন অটোমেটিক সাহায্যের পরিমান 10X হয়ে যায়।
তবে আমার মনে হয়, এরা সন্তানদের ধর্মীয় শিক্ষা দেয় নি। শুধু চাকুরীর জন্য শিক্ষিত করেছিল। বাবা-মা সৃস্টিকর্তাকে চিনায় নি, তাই শেষ বয়সে সৃস্টিকর্তা বাবা মাকে ভুলিয়ে দিয়েছে।
আপনার কি মনে হয়?



Writer: Ariful Islam