রোহিঙ্গা ইস্যু তে ফেসবুক গরম।
আমি রাজনীতি বুঝিনা। রোহিঙ্গাদের নিয়ে কি করা উচিত এইটা আমি জানিনা।
তবে এইটা জানি লক্ষ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার মত অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক কোন সক্ষমতা আমাদের মতো ক্ষুদ্র রাস্ট্রের নেই।
তবে ফেসবুক গরমকারীদের কাছে কিছু প্রশ্ন রাখছিঃ
১। এই লক্ষ লক্ষ রোহিঙ্গাদের খাবার এবং জীবনধারনের টাকা কে দিবে?
২। এই রোহিঙ্গারা যদি কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় সংখ্যাগরিষ্ঠ হয়ে ওইখানে স্বাধীনতা আন্দোলন চালায় তখন কি হবে?
৩। বহু বছর ধরেই অনেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে; একজনকেও আমারা ফেরত পাঠাতে পারি নাই; ভবিষ্যতে পারব তার নিশ্চয়তা কি?
৪। এই রোহিঙ্গাদের ভিতরে যে বার্মা তার জঙ্গি সন্ত্রাসীদের এবং গুপ্তচর বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেনা তার নিশ্চয়তা কি?
৫। সারা পৃথিবীর পরাশক্তিরা একসাথে এই গণহত্যা কে সমর্থন দিয়ে যাচ্ছে। তারা এবং লম্বা লম্বা কথা বলা কিছু মুসলিম রাষ্ট্র কেন বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের তাদের দেশে পাঠিয়ে দিতে বলছেনা?
৬। শুনলাম তুরস্ক খুবই উদ্বিগ্ন; ফেসবুক গরমকারীরা তুরস্কের প্রেসিডেন্টকে আউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে; ওই আউলিয়া জাহাজ পাঠিয়ে সব রোহিঙ্গাদের তার দেশে নিয়ে যাচ্ছেনা কেন?
আর ফেসবুক গরমকারীদের বলছি, এতো মানবতার কথা ফেসবুকে না লিখে ঢাকার রাস্তার ১ জন; মাত্র ১ জন পথশিশু কে নিজের বাসায় নিয়ে আশ্রয় দেন। তারপর ফেসবুকে ছবি দিয়ে সবাইকে এই কাজে উৎসাহিত করেন। ওইটা না করা পর্যন্ত সরকারকে উপদেশ দেয়া বন্ধ করেন। সরকারকে নিজের মতো করে কাজ করতে দেন।
বাংলাদেশের সামনে ঘোর বিপদ দেখতে পাচ্ছি। আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন।
রোহিংগা ইস্যু বা বন্যা ইস্যুতে আমি বিপদ দেখিনা।ওটা সামাল দেবার পরিস্থিতি সামরিক,অর্থনৈতিক বা কূটনৈতিক সব দিক থেকে বাংলাদেশের আছে।আমি ভীত ফেসবুকের এত এত বিশেষজ্ঞ দেখে-যারা শুধু উপদেশ দেয়!!! এত এত জ্ঞানের ভারে না দেশ ডুবে যায়!!!

0 comments: